ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিসের বিরল কীর্তি

ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিসের বিরল কীর্তি

ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস গত শনিবার ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনে পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে টানা ছয় বলে ছয় উইকেট শিকার করে বিরল কীর্তি গড়েন। পুরো ম্যাচে ১৬ রান দিয়ে সাত উইকেট শিকার করেন ডেভিস। এর মধ্যে টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে করেন জোড়া হ্যাটট্রিক।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫.৩ ওভারে ১৬৮ রান তোলেন পেনক্রিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিসের তোপে মাত্র ১২.৫ ওভারে ৫২ রানেই গুটিয়ে যায় পেলসাল। আট ওভার শেষে পেলসালের স্কোর ছিল দুই উইকেটে ৪৯ রান। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিস।

ডেভিসের এই বিরল কীর্তি সবার মন কেড়েছে। তার এই কীর্তি বিশ্বক্রিকেটের ইতিহাসে অন্যতম বিরল কীর্তি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।