ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই ফোডেন, পালমার, আলেকজান্ডার–আর্নল্ড

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেই ফোডেন, পালমার, আলেকজান্ডার–আর্নল্ড

ইংল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়নি ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন ও চেলসির কোল পালমারের। বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আর ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ারও। তাদের ছাড়াই আজ ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

তবে জায়গা মিলেছে অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিনস ও আল আহলিতে খেলা ইভান টনির। ওয়াটকিনস সম্প্রতি ইউরোপা লিগ জিতেছেন, আর সৌদি লিগে খেলা টনি এই মৌসুমে ৩২ ম্যাচে ৩২ গোল করেছেন।

ক্লাব ফুটবলে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া ফোডেন ও পালমারকে বিশ্বকাপে না নেওয়া নিয়ে টুখেল সংবাদ সম্মেলনে বলেন, এই খেলোয়াড়দের বিশ্বকাপে না থাকার খবরটি দেওয়া বেশ কঠিন ছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।