ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল চ্যাম্পিয়ন হতে পারে আজ রাতেই। আর্সেনালের ২২ বছরের অপেক্ষা কি তবে শেষ হতে যাচ্ছে? পরিস্থিতি এখন তেমন ইঙ্গিতই দিচ্ছে। আর মাত্র একটি জয় কোনো হিসাব নিকাশ ছাড়াই নিশ্চিত করবে আর্সেনালের লিগ শিরোপা। গতকাল রাতে বার্নলির বিপক্ষে ১–০ গোলে জয়ের পর প্রিমিয়ার লিগ শিরোপার লাগামটা আর্সেনালের হাতেই থাকল। অর্থাৎ লিগের শেষ ম্যাচটাতে জিতলেই চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।
তবে আর্সেনাল চ্যাম্পিয়ন হতে পারে আজ রাতেও। যদি আজ রাতে বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারায় তবে শেষ ম্যাচ পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না গানারদের। মাঠে না নেমেই শিরোপা উৎসবে মাততে পারবে তারা।
বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৩০ মিনিটে বোর্নমাউথের মাঠে নামবে সিটি। গতকাল রাতের জয়ের পর শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট এখন ৩৭ ম্যাচে ৮২। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৭।



















