ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে বিদায় নেবেন পেপ গার্দিওলা ও অন্যান্য খেলোয়াড়

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিনে বিদায় নেবেন পেপ গার্দিওলা ও অন্যান্য খেলোয়াড়

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌস�ুম শেষ হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত নয়টায় একযোগে মাঠে নামবে লিগের ২০ দল। আর এসব ম্যাচের মধ্য দিয়েই বিদায় নিতে যাচ্ছেন এমন কয়েকজন, যাঁরা লিগ বা ক্লাবের প্রতীক হয়ে ছিলেন দীর্ঘদিন। যাঁদের বিদায়ে শেষ হচ্ছে একেকটি অধ্যায়।

সবচেয়ে বড় বিদায় পর্বটি হবে ম্যানচেস্টার সিটিতে। দলের কোচ পেপ গার্দিওলার পাশাপাশি বের্নার্দো সিলভা আর জন স্টোনসেরও শেষ ম্যাচ আজ। আরেক বড় দল লিভারপুল বিদায় জানাবে ক্লাব কিংবদন্তি মোহাম্মদ সালাহ ও অ্যান্ড্রু রবার্টসনকে।

আর্সেনাল আগেই শিরোপা নিশ্চিত করে ফেলায় মৌসুমের শেষ দিনে ‘ফেয়ারওয়েলে’ই হয়তো চোখ থাকবে বেশির ভাগের। যেখানে ইতিহাদকে ঘিরে আবেগে ভাসবেন ম্যানচেস্টার সিটি সমর্থকেরা। গত ১০ বছরে ক্লাবটিকে যিনি সাফল্যে ভরিয়ে দিয়েছেন, ফুটবল–বিশ্বে নতুন পরিচয় দিয়েছেন, সেই গার্দিওলা শেষবার ডাগআউটে দাঁড়াবেন আজ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।