ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে টিকে রইল ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের রক্ষণ ভাঙতে পেপ গার্দিওলার দলকে প্রায় এক ঘণ্টা লড়াই করতে হয়েছে।
জেরেমি ডোকুর চোখধাঁধানো এক গোলে এগিয়ে যাওয়ার পর আর্লিং হলান্ড মৌসুমে নিজের ২৬তম গোলটি করেন। আর যোগ করা সময়ে সিটির বড় জয় নিশ্চিত করেন ওমর মারমুশ।
এই জয়ের ফলে শীর্ষস্থানে থাকা আর্সেনালের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করল সিটিজেনরা।



















