ফেডারেশন কাপের ফাইনাল কিংসের মাঠেই হবে

ফেডারেশন কাপের ফাইনাল কিংসের মাঠেই হবে

ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে জটিলতার অবসান হয়েছে। শর্ত সাপেক্ষে অবশেষে বসুন্ধরা কিংসের নিজেদের মাঠ কিংস অ্যারেনাতেই তাদের বিপক্ষে ফাইনাল খেলতে রাজি হয়েছে মোহামেডান। ফাইনাল হবে কাল।

সূচি অনুযায়ী অবশ্য ফাইনাল ম্যাচটি আজ বিকেলে কিংস অ্যারেনাতে হওয়ার কথা ছিল। কিন্তু মোহামেডানের আপত্তির কারণে সেটি হতে পারেনি। ফাইনালে ওঠার পর গত বুধবার কিংসের বিপক্ষে তাদেরই মাঠে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানায় মোহামেডান।

এ নিয়ে অচলাবস্থা নিরসনে কাল দুই ক্লাবের প্রতিনিধির সঙ্গে সভায় বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তাতে কিংসের মাঠে না খেলার সিদ্ধান্তে অনড় থাকে মোহামেডান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।