বগুড়ার সারিয়াকান্দিতে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আবদুল্লাহ সাঈম মুস্তাকিম (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ঘুঘুমারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিম উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। সে নওখিলা পি এন উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ফুটবল খেলায় ফাউলকে কেন্দ্র করে নিজাম উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শাহাদত হোসেনের সঙ্গে মুস্তাকিমের কথা–কাটাকাটি হয়।



















