ফুটবল কোচ নিয়োগ নিয়ে আমিনুল হকের বিবৃতি

ফুটবল কোচ নিয়োগ নিয়ে আমিনুল হকের বিবৃতি

জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের বিষয়ে ক্রিস কোলম্যানের নাম ঘোষণা দেওয়ার কথা ছিল বাফুফের। কিন্তু আজও সেই ঘোষণা আসেনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে, তা নিশ্চিত করতে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি।

কোলম্যানের বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি।

তবে নিয়োগ চূড়ান্ত হতে কিছুটা সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে কোলম্যানের এজেন্টের সাথে বোধ হয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে, সেটা এখনো শেষ হয়নি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।