ফুটবলের অন্যরকম গল্প—খনি শ্রমিক, ৭০ বছর, আর ফিরে আসার এক ম্যাচ

ফুটবলের অন্যরকম গল্প—খনি শ্রমিক, ৭০ বছর, আর ফিরে আসার এক ম্যাচ

স্পেনের আঞ্চলিক ফুটবলের দল সিডি কলুঙ্গার হয়ে আগামী রোববার গোলপোস্ট সামলাতে নামছেন ৭০ বছর বয়সী অ্যাঞ্জেল মাতেওস গঞ্জালেস। যা হতে যাচ্ছে স্পেনের ইতিহা�সে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে কোনো অফিশিয়াল ম্যাচে মাঠে নামার রেকর্ড। খনি থেকে খেলার মাঠগঞ্জালেসের গল্পটা শুধু ফুটবলের নয়, শ্রম আর আবেগেরও। একসময় খনিশ্রমিক ছিলেন তিনি, টানা ২৫ বছর ছিলেন কঠিন সেই পেশায়। তবে ফুটবল কখনোই তাঁকে ছাড়েনি।

গঞ্জালেস বলেন, ‘বল, মাঠ—সবকিছুই আলাদা ছিল। আমার মনে আছে, গোলপোস্টের পাশে আমি একটি বালতি রাখতাম, যাতে রেফারিকে না দেখিয়ে কাদা থেকে জল সরাতে পারি। তখন এটা প্রায় প্রতিদিনের ঘটনা ছিল।’

স্পেনের ফেডারেশন ফুটবলের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়তে যাচ্ছেন গঞ্জালেস। আগের রেকর্ডটি যার, তার চেয়ে প্রায় ১০ বছরের বড় গঞ্জালেস।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।