প্যারিসে ফুটবলপ্রেমীদের গতকাল রাতে ৯ গোলের অবিশ্বাস্য এক 'থ্রিলার' উপহার দিয়েছে পিএসজি ও বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে ম্যাচটি ৫-৪ গোলে জিতেছে পিএসজি। রোমাঞ্চকর এই ম্যাচে দেখা মিলেছে ছোট-বড় অনেক রেকর্ডের। সেই রেকর্ডগুলো নিয়েই এ আয়োজন।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এমন ঘটনা এর আগে দেখা গেছে মাত্র একবার। ২০০৮-০৯ মৌসুমের কোয়ার্টার ফাইনালে চেলসি ও লিভারপুল ৪-৪ গোলে ড্র করেছিল।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো কোনো দল ম্যাচে ৪ গোল করার পরও হারল।



















