কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে ফ্রি-ফায়ার গেম খেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে আঙ্গাউড়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে মাহবুব (২২) নামের ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে গৌরীপুর ফাঁড়ি পুলিশ। নিহত মাহবুব কুমিল্লার দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের আশরাফ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহবুব স্ত্রী সানজিদা আক্তার (১৯)-কে নিয়ে প্রায় নয় মাস ধরে ওই এলাকার মনির হোসেনের ভাড়া বাসায় বসবাস করছিলেন। জীবিকার জন্য তিনি অটোরিকশা চালাতেন।
ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















