ফুটবল খেলোয়াড় ভালভের্দে চোট পাওয়ায় বার্সার সুসংবাদ

ফুটবল খেলোয়াড় ভালভের্দে চোট পাওয়ায় বার্সার সুসংবাদ

রিয়াল মাদ্রিদের অনুশীলনে হাতাহাতিতে জড়িয়েছেন ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনি। গত বৃহস্পতিবার এ ঘটনায় ভালভের্দেকে হাসপাতালেও যেতে হয়। শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই মিডফিল্ডারের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে প্রথম দলের অনুশীলন চলাকালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে খেলোয়াড় ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’

মাথায় আঘাত পেয়েছেন ভালভের্দে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, সুস্থ হয়ে উঠতে তাঁকে ১০ থেকে ১৪ দিন বিশ্রামে থাকতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।