ফুটবলের ইতিহাসের সেরা অভিনেতা কনদোরের ডানা ভাঙার গল্প

ফুটবলের ইতিহাসের সেরা অভিনেতা কনদোরের ডানা ভাঙার গল্প

১৯৮৯ সালের ৩ সেপ্টেম্বর রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও চিলি। ম্যাচের ৬৭ মিনিটে যখন ব্রাজিল ১-০ গোলে এগিয়ে, তখন হঠাৎ গ্যালারি থেকে একটা ফ্লেয়ার এসে পড়ে চিলির গোলরক্ষক রবের্তো 'কনদোর' রোহাসের পাশে। চিলির জাতীয় পাখি কনদোরের মতো বাতাসে ভেসে চমৎকার সব সেভ করতেন বলে সেটাই তাঁর ডাকনাম হয়ে গিয়েছিল।

ফ্লেয়ারটি ছুড়েছিলেন রোজেনেরি মেলো নাসিমেন্তো নামের ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান তরুণী। চিলির চিকিৎসকেরা মাঠে এসে রোহাসকে স্ট্রেচারে করে নিয়ে যান, তাঁর মুখ ও জার্সি রক্তে ভেসে যাচ্ছিল। 'আক্রমণের' প্রতিবাদে চিলি দল মাঠ ছেড়ে চলে যায় এবং ম্যাচটি স্থগিত করেন আর্জেন্টাইন রেফারি হুয়ান কার্লোস লুস্তাও।

চিলির কর্তারা দাবি করলেন, ব্রাজিলকে শাস্তি দিয়ে চিলিকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হোক। কিন্তু ফিফার তদন্তে বেরিয়ে এল এক হাড়হিম করা সত্য। ভিডিওতে দেখা গেল, ফ্লেয়ারটি রোহাসের মাথায় নয়, বরং অন্তত এক মিটার দূরে পড়েছিল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।