গরুর বিরিয়ানির রেসিপি বানানোর উপায়

গরুর বিরিয়ানির রেসিপি বানানোর উপায়

গরুর বিরিয়ানির রেসিপি বানানোর জন্য প্রথমে মাংস ম্যারিনেট করতে হবে। এর জন্য প্রয়োজন গরুর মাংস, তক দই, পেঁয়াজ বেরেস্তা, আদা, রসুন, মরিচগুঁড়া, ধনেগুঁড়া, জিরা, গোলমরিচ, গরম মসলা, জয়ফল-জয়ত্রী, যেকোনো ব্র্যান্ডের বিরিয়ানির মসলা, লবণ ইত্যাদি। এগুলো সবকিছু মিশিয়ে মাংস অন্তত ৩ থেকে ৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে।

এরপর বিরিয়ানি করার জন্য প্রয়োজন ঘি, সয়াবিন তেল, দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, কাঁচা মরিচ, চিনি গুঁড়া চাল, জাফরান ভেজানো দুধ ইত্যাদি। এগুলো সবকিছু মিশিয়ে একটি বড় হাঁড়িতে তেল ও অল্প ঘি দিয়ে দিন। অর্ধেক আস্ত মসলার ফোড়ন দিন। মেখে রাখা মাংস ঢেলে ৩০ থেকে ৪০ মিনিট ভালোভাবে কষান। এবার মাংস ৮০ শতাংশ সেদ্ধ না হওয়া পর্যন্ত কম আঁচে ঢেকে রান্না করুন।

বড় একটি পাতিলে পানিতে লবণ ও বাকি আস্ত মসলা দিয়ে ফুটিয়ে নিতে হবে। চাল ৭০ শতাংশ সেদ্ধ করুন। তারপর পানি ঝরান। এবার হাঁড়িতে মাংস, তারপর চাল এভাবে স্তর তৈরি করুন। প্রতি স্তরে বেরেস্তা, ঘি, কাঁচা মরিচ, জাফরান দুধ দিন। চুলায় তাওয়া গরম করে ৪০ থেকে ৫০ মিনিট দম দিন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।