ইমরানুর রহমান জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ফিরছেন

ইমরানুর রহমান জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ফিরছেন

কয়েক বছর ধরে ট্র্যাকে ঝড় তোলা ইমরানুর রহমান আবারও ফিরছেন তাঁর প্রিয় আঙিনায়। ১৭-১৯ মে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে শিরোপা লড়াইয়ে অংশ নিতেই ইংল্যান্ড থেকে গতকাল ঢাকা এসেছেন দেশের দ্রুততম মানব।

ইংল্যান্ডে নিজের কর্মস্থল থেকে তিনি ৯ দিনের ছুটি নিয়ে দেশে এসেছেন। জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টা থেকে দুই ঘণ্টা ট্র্যাকে ঘাম ঝরান ইমরানুর। যে করেই হোক শিরোপা ধরে রাখার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তিনি।

অনুশীলন শেষে প্রথম আলোকে বলেন, ‘আমার লক্ষ্য এখন একটাই—জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা নৈপুণ্য দেখানো ও দ্রুততম মানবের খেতাব ধরে রাখা।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।