জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দিলেন ছাত্রী

জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দিলেন ছাত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম ইনডোর গেইমসের ক্যারম টুর্নামেন্টের ফাইনাল ঘিরে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমের বিরুদ্ধে। এ ঘটনায় খেলোয়াড় সাদিয়া সুলতানা নেলী ক্রীড়া সম্পাদক জর্জিসকে থাপ্পড় মেরেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অষ্টম ইনডোর গেইমসের ক্যারমের ফাইনাল খেলা চলাকালে নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে। এ নিয়ে খেলোয়াড় সাদিয়া ও ক্রীড়া সম্পাদক জর্জিসের মধ্যে তর্কবিতর্ক হয়।

জানতে চাইলে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া সুলতানা বলেন, ডুয়েল গেমসের নিয়ম অনুযায়ী একই বিভাগের দুজন খেলোয়াড়কে একটি দলে থাকতে হয়। কিন্তু প্রতিপক্ষ দলে থাকা দুজন খেলোয়াড় একই বিভাগের ছিলেন না, যা নিয়মবহির্ভূত।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।