জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় ছাত্রীকে বহিষ্কার

জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় ছাত্রীকে বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ রোববার এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্তের কথা জানায়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রইছ উদ্দীন বলেন, ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি বিব্রতকর।

এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়কের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।