ঈদের সময় খাসির পায়ের রোস্ট রান্না করতে চাইলে একটি সহজ রেসিপি নিন। এই রেসিপিতে খাসির পা মারিনেট করে রাখতে হবে। পরে একটি বড় প্যানে সামান্য তেল গরম করে পায়ের চারপাশ হালকা বাদামি করে ভেজে নিন। এরপর ফয়েল পেপারে মুড়ে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেড় থেকে দুই ঘণ্টা বেক করুন। মাঝেমধ্যে রোস্টের ঝোল, গলানো ঘি, জাফরান দুধ ও সামান্য মধু মিশিয়ে ব্রাশ করুন।
তারপর ফয়েল খুলে ২১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আরও ১৫ থেকে ২০ মিনিট রোস্ট করুন, যাতে সুন্দর লালচে-বাদামি রং আসে। ওভেন না থাকলে ভারী হাঁড়ির নিচে স্ট্যান্ডে অল্প পানি দিয়ে কম আঁচে ঢেকে আড়াই থেকে তিন ঘণ্টা দমে রান্না করুন।
শেষে হাঁড়ির মুখ খুলে রান্না করুন। এ সময় মাংসের ওপর রং আনার চেষ্টা করুন। মাংস থেকে বের হওয়া ঝোলের সঙ্গে মেখে রাখা বাকি মসলা মিশিয়ে নিন। প্যানে ১ টেবিল চামচ ঘি দিয়ে গ্রেভি তৈরি করুন। পরিবেশন পাত্রে রোস্ট করা পায়ের সঙ্গে গ্রেভি পরিবেশন করুন।



















