রিয়াল মাদ্রিদের আকাশে কি তবে অশান্তির কালো মেঘ জমেছে? আর সেই অশান্তির কেন্দ্রে যার নাম, তিনি কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকাকে ঘিরে সান্তিয়াগো বার্নাব্যুর অন্দরমহলে এখন রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে।
ঘটনা রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের আগের এক অনুশীলনে। দ্য অ্যাথলেটিক-এর খবর অনুযায়ী, অনুশীলনের এক পর্যায়ে অফসাইড ধরায় কোচিং স্টাফের এক সদস্যের ওপর মেজাজ হারান এমবাপ্পে। শুধু তর্কাতর্কিই নয়, তিনি বেশ অপমানজনক শব্দও ব্যবহার করেছেন বলে জানা গেছে।
পরিসংখ্যানও কিন্তু এমবাপ্পের হয়ে কথা বলছে না। গত মার্চে তিনি যখন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, রিয়াল মাদ্রিদ তখন উড়ছিল। টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছিল তারা, যার মধ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দুটি জয়ও ছিল।



















