অ্যালিস্টার কুকের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ আবারও উসকে দিলেন কেভিন পিটারসেন। জ্যাকব বেথেল আইপিএলে পানি না টেনে কেন কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলছেন না—কুকের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন পিটারসেন।
গত ১৮ মাসে বেথেল বেশ আলোচনায় এসেছেন। সিডনিতে সর্বশেষ অ্যাশেজে শেষ টেস্টে ১৫৪ রানের ঝলমলে ইনিংসসহ ক্রিকেটের তিন সংস্করণে সেঞ্চুরি করা ইংল্যান্ডের হাতে গোনা কয়েকজন ব্যাটসম্যানের তালিকায় এখন তাঁর নাম। এতে অদূর ভবিষ্যতে ইংল্যান্ডের টপ অর্ডারে তাঁর জায়গাও প্রায় নিশ্চিত।
কিন্তু ঘরোয়া ক্রিকেটে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ না খেলে বেথেল ইংলিশ গ্রীষ্মের এই শুরুর সময়ে যোগ দিয়েছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।



















