আফগানিস্তানের ক্রিকেটার শাপুর জাদরান একটি বিরল ও প্রাণঘাতী রোগের লড়াই করছেন। তিনি হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) নামক রোগে আক্রান্ত। এই রোগের কারণে তাঁর রোগ প্রতিরোধক্ষমতা বা ইমিউন সিস্টেম অকেজো হয়ে পড়েছে। তিনি ভারতের দিল্লির একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শাপুর জাদরানের বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তাঁর শরীরে সংক্রমণের বিস্তার, যক্ষ্মা, ডেঙ্গু ও ইমিউন ডেফিসিয়েন্সি সহ বিভিন্ন রোগের কারণে তাঁর শরীরের ওজন প্রায় ১৪ কেজি কমে গেছে।
এইচএলএইচ রোগের কারণে তাঁর রোগ প্রতিরোধক্ষমতা বা ইমিউন সিস্টেম অকেজো হয়ে পড়েছে। এই রোগের লক্ষণগুলো সাধারণ ফ্লু বা ইনফেকশনের মতো মনে হতে পারে, যা রোগ নির্ণয়কে কঠিন করে তোলে।



















