লা লিগা-র এপ্রিল মাসের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর নিশ্চিত হয়েছে, চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। তবে এমন হতাশার মধ্যেই এল এই বড় স্বীকৃতি।
এপ্রিল মাসের সেরা হওয়ার দৌড়ে ইয়ামাল পেছনে ফেলেছেন ভেদাত মুরিকি, কার্লোস সোলের, লুকাস বোয়ে এবং ফেদে ভিনাস-কে। শুক্রবার এই ঘোষণা দেয় লা লিগা কর্তৃপক্ষ।
লা লিগার ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে তিনবার মাসসেরা হওয়ার কীর্তিও গড়লেন এই ১৮ বছর বয়সী তারকা।



















