লিটনের সঙ্গে কী নিয়ে লেগেছিল রিজওয়ানের

লিটনের সঙ্গে কী নিয়ে লেগেছিল রিজওয়ানের

পুরো টেস্টেই লিটন দাস উইকেটের পেছনে কথা বলছেন বাংলায়। উইকেটকিপার হিসেবে তিনি ভালো করছেন অনেক দিন ধরে। উইকেটের পেছনে দাঁড়িয়ে বোলার–ফিল্ডারদেরও পরামর্শ দেন নিয়মিত। কিন্তু আজ ভাষাটা বদলাতে হয়েছে তাঁকে।

সেটি আসলে মোহাম্মদ রিজওয়ানের জন্যই। পাকিস্তানের এই ব্যাটসম্যানকে খেপিয়ে দেওয়াটাই উদ্দেশ্য ছিল লিটনের। সালমান আগার সঙ্গে জুটি বেঁধে তখন বাংলাদেশের ডাগআউটে দুশ্চিন্তা ছড়িয়ে দিচ্ছিলেন রিজওয়ান।

সঙ্গে প্রায় প্রতি বলের আগেই একবার থামিয়ে দিচ্ছিলেন বাংলাদেশের বোলারদের। সাইট স্ক্রিনের কিছু একটাতে নাকি সমস্যা হচ্ছিল তাঁর।  খেলা থামিয়ে দিয়ে প্রতিপক্ষকে বিরক্ত করা রিজওয়ানের জন্য নতুন নয়। লিটন তাই আর ধরে রাখতে পারেননি মেজাজটা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।