প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৯: ৩৩আপডেট : ১৬ মে ২০২৬, ০৯: ৩৩ মৌসুমের শেষভাগে এসে যেন ছন্দটাই হারিয়ে ফেলেছে লিভারপুল। গুরুত্বপূর্ণ সময়ে এসে একের পর এক হোঁচটে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও এখন অনিশ্চয়তার মুখে। আর সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছে অ্যাস্টন ভিলা। ভিলা পার্কে রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে উনাই এমেরির দল।
এ জয়ে শুধু ইউরোপ সেরা প্রতিযোগিতায় ফেরা নয়, ৩০ বছরের অপেক্ষা ভেঙে বড় শিরোপার স্বপ্নও আরও উজ্জ্বল হয়ে উঠেছে ভিলার সামনে। আগামী বুধবার ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গের মুখোমুখি হবে তারা।
লিভারপুলকে হারিয়ে আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল বার্মিংহামের ক্লাবটি।



















