উত্থান-পতনের নাটকীয় ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরুতে ১৪ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় ইউনাইটেড, গোল করেন মাতেউস কুনিয়া ও বেনিয়ামিন সেসকো। এই লিড ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত ধরে রাখে স্বাগতিকেরা।
তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল। ৫৬ মিনিটের মধ্যে ব্যবধান ২-২ করে তারা। লিভারপুলের হয়ে গোল করেন দমিনিক সোবোসলাই ও কোডি গাকপো।
তবে এরপরও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষ দিকে কোবি মাইনুর গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।



















