প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯: ৩৫আপডেট : ১৭ মে ২০২৬, ০৯: ৩৭ মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আবারও নিজেদের চেনা রূপে ফিরল ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলির ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জিতে ঘরোয়া ট্রেবলের স্বপ্ন টিকিয়ে রাখল পেপ গার্দিওলার দল।
এর আগে মার্চে লিগ কাপ জিতেছিল সিটিজেনরা। এবার এফএ কাপও ঘরে তোলায় চলতি মৌসুমে তাদের দ্বিতীয় ঘরোয়া শিরোপা নিশ্চিত হলো। এখন চোখ প্রিমিয়ার লিগে। আর্সেনালের সঙ্গে জমে ওঠা শিরোপা লড়াইয়ে এখনও টিকে আছে ম্যানসিটি।
দুই ম্যাচ হাতে রেখে দুই দলের ব্যবধান মাত্র ২ পয়েন্ট। ফলে শেষ পর্যন্ত ট্রেবল জিততে হলে নিজেদের বাকি ম্যাচ জয়ের পাশাপাশি আর্সেনালের হোঁচটও কামনা করতে হবে গার্দিওলার শিষ্যদের।



















