এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি ও চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটন মুখোমুখি হয়েছে। প্রথম গোলটি করে বসল সাউদাম্পটন। কিন্তু সিটি যে এগিয়ে ২-১ গোলে। ইতিহাস গড়েছে পেপ গার্দিওলার সিটি। ইতিহাস প্রথম দল হিসেবে টানা চারবার এফএ কাপে ফাইনালে ওঠার।
পেনাল্টি বক্সের বাইরে থেকে ফিন আজাজের করা দারুণ গোলটির রেশ থাকতেই সমতা ফেরায় সিটি। ৩ মিনিট পরে জেরেমি ডোকুর শট সাউদাম্পটনের এক খেলোয়াড়ের পায়ে লেগে একটু দিক পরিবর্তন করে ঢুকে যায় জালে। ৫ মিনিট পরে ২০ গজ দূর থেকে গোলার মতো এক শটে সিটিকে এগিয়ে দেন নিকো গঞ্জালেস।
আগামী ১৬ মে ওয়েম্বলিতেই ফাইনাল। চেলসি অথবা লিডসকে প্রতিপক্ষ হিসেবে পাবে সিটি। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও লিডস।



















