ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, সিটি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেন, সিটি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে হবে

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি ছাড়বেন পেপ গার্দিওলা। কিন্তু গতকাল রাতে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর সিটির এই কোচ জানিয়েছেন, এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং এমন ঘোষণা দেওয়ার জন্য বর্তমান সময়টা সঠিক নয় বলেও মন্তব্য করেন গার্দিওলা।

সিটির এই ড্রয়ে ২২ বছর পর লিগ শিরোপা জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের। ফলে আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি এখন সিটির জন্য স্রেফ আনুষ্ঠানিকতা। আর ম্যাচটি সম্ভবত রূপ নিতে যাচ্ছে গার্দিওলার জন্য এক আবেগঘন বিদায়ী মঞ্চে।

তবে মৌসুম শেষে সিটি ছাড়ার প্রশ্নে গার্দিওলা খোলাসা করে কিছুই বলেননি। বোর্নমাউথের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর স্কাই স্পোর্টসকে সিটি কোচ বলেন, ‘আমি বলতেই পারি যে চুক্তির আরও এক বছর বাকি আছে। তবে আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, টুর্নামেন্ট চলাকালে যেকোনো ধরনের সিদ্ধান্ত ঘোষণা করা দলের জন্য সব সময়ই খুব খারাপ ফল নিয়ে আসে।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।