প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯: ৪৭ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নাটকীয় মোড় এনে শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয়ে আর্সেনালকে পেছনে ফেলে টেবিলের এক নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।
এর আগে আর্সেনালকে হারিয়েও শীর্ষে উঠতে পারেনি সিটি, তখনও তিন পয়েন্ট পিছিয়ে ছিল তারা। তবে পরের ম্যাচেই সেই ব্যবধান ঘুচিয়ে শীর্ষস্থান দখল করে নেয় ম্যানচেস্টারের ক্লাবটি।
এখন ৩৩ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান—৭০। জয়-পরাজয়ের হিসাবও একই। তবে গোল সংখ্যায় এগিয়ে থাকায় (৬৬ গোল) আর্সেনালের (৬৩ গোল) ওপরে অবস্থান করছে সিটি।



















