ম্যারাডোনা–মেসি দুজনকেই দলে পেলে কী করতেন স্কালোনি

ম্যারাডোনা–মেসি দুজনকেই দলে পেলে কী করতেন স্কালোনি

অনেকে বলেন, আর্জেন্টিনা ফুটবলের ইতিহাস দুই ভাগে বিভক্ত। এক ভাগে ডিয়েগো ম্যারাডোনা, অন্য ভাগে লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবলকে জানতে শুধু এই দুজনকে জানলেই নাকি হয়! কথাটা যে আবেগ থেকে বলা, তাতে কোনো সন্দেহ নেই। লিওনেল স্কালোনি তা জানেন। আর্জেন্টিনার এই কোচকে কিন্তু একবার দাঁড়াতে হয়েছিল এই দুই ‘ইতিহাস’–এর মাঝে।

বুঝিয়ে বলছি, ম্যারাডোনার জন্ম ১৯৬০ সালে। স্কালোনির ১৯৭৮ সালে, মেসির ১৯৮৭ সালে। অর্থাৎ তিনজনকে তিন প্রজন্মের মানুষ বলাই যায়। একবার হলো কি, একটা প্রীতি ম্যাচে মেসি ও ম্যারাডোনার সঙ্গে একই দলে খেললেন স্কালোনি। তাহলে সেই ম্যাচটি ধরে তো বলাই যায়, আর্জেন্টাইন ফুটবলের দুই চিরসবুজ ইতিহাসের মাঝে পড়েছিলেন স্কালোনি।

সেটা ২০০৫ সাল। পেপসি আয়োজনে সেই প্রীতি ম্যাচের নাম ছিল ‘লা ফিয়েস্তা দে লা এস্ত্রেলাস’ (পার্টি অব স্টারস)। লা প্লাতা স্টেডিয়ামে (বর্তমানে ডিয়েগো ম্যারাডোনার নামে স্টেডিয়াম) আয়োজিত সেই ম্যাচটি খেলা হয় আর্জেন্টিনার আন্তর্জাতিক তারকা ও স্থানীয় তারকাদের মধ্যে দুটি দলে ভাগ হয়ে। ম্যারাডোনা, মেসি, ভেরন, আগুয়েরো, স্কালোনি, রিকেলমেদের নিয়ে গড়া আর্জেন্টিনার আন্তর্জাতিক তারকাদের দলটি ৫-৪ গোলে জিতেছিল সেই ম্যাচ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।