মারিয়া মান্দা নতুন অধিনায়ক

মারিয়া মান্দা নতুন অধিনায়ক

সাফ নারী ফুটবল মিস করবেন না বলেছেন সাবিনা খাতুন। তবে এবার তিনি ছাড়াও দলে নেই মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার বা সানজিদাদের মতো অভিজ্ঞ তারকারা। গত দুবারের চ্যাম্পিয়ন দলের নিউক্লিয়াস ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা ও শামসুন্নাহাররা আছেন। তাঁদের সঙ্গে যোগ হয়েছে একঝাঁক প্রতিভাবান নতুন মুখ।

টুর্নামেন্ট শুরুর আগের দিন গতকাল ভারতের গোয়ায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেখা গেল বড় চমক। সেখানে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে হাজির মিডফিল্ডার মারিয়া মান্দা। এই পরিবর্তনের পেছনের কারণ, নেতৃত্বের চাপ নিতে পারছেন না আফঈদা। পারফরম্যান্সও প্রত্যাশিত মানে হচ্ছে না। তাই দলের স্বার্থে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে গত দুটি সাফজয়ী দলের অভিজ্ঞ মারিয়াকে।

টুর্নামেন্টের প্রথম পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের জন্য এবারের মিশন অনেকটাই কঠিন। কোচ বাটলারও তা জানেন। তবে তিনি এশিয়ান কাপে প্রথমবার খেলার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চান,

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।