মেসির নতুন রেকর্ড, এমএলএসে দ্রুততম এক শ গোলে অবদান

মেসির নতুন রেকর্ড, এমএলএসে দ্রুততম এক শ গোলে অবদান

কানাডার ক্লাব টরন্টো এফসিকে হারিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। কাল রাতে নিজেদের মাঠে মায়ামি জিতেছে ৪–২ গোলের বড় ব্যবধানে। এই ম্যাচে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করে এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি।

টরন্টোর বিএমও ফিল্ডে হওয়া ম্যাচটিতে ৫৬ মিনিটে লুইস সুয়ারেজ আর ৭৩ মিনিটে সের্হিও রেগুইলনের গোলে সহায়তা করেন মেসি। এরপর ৭৫ মিনিটের সময় রদ্রিগো দি পলের অ্যাসিস্টে গোলদাতার খাতায় নাম লেখান নিজেই।

টরন্টোর বিপক্ষে ম্যাচে তিনটি গোলে যুক্ত থেকে মেসি এখন এমএলএসে দ্রুততম এক শ গোলে অবদান রাখা খেলোয়াড়। এমএলএসের নিয়মিত মৌসুমে মাত্র ৬৪ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।