মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯০ বছর পূর্তি উদ্যাপনের পরিকল্পনা

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯০ বছর পূর্তি উদ্যাপনের পরিকল্পনা

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯০ বছর পূর্তি উপলক্ষে সাবেক-বর্তমান দেশি-বিদেশি খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের নিয়ে জমকালো মিলনমেলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লাবকে আধুনিক রূপ দিতে সাভারে নিজস্ব কমপ্লেক্স ও মতিঝিল ক্লাব চত্বরে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের মতো বেশ কিছু পুরোনো পরিকল্পনার কথা আবারও নতুন করে সামনে এনেছে নবনির্বাচিত কমিটি।

আজ দুপুরে মতিঝিল ক্লাব ভবনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু এমপি সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ এই ক্লাবের ৯০ বছর পূর্তি উদ্‌যাপিত হতে যাচ্ছে এবার।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।