মোহামেডান ফুটবল ক্লাব জয়ে ফিরেছে

মোহামেডান ফুটবল ক্লাব জয়ে ফিরেছে

বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়ে ফিরেছে। আজ মানিকগঞ্জের মাঠে আরামবাগ ক্রীড়া সংঘকে ২-০ গোলের জয় পেয়েছে মোহামেডান। এই জয়ে পয়েন্ট টেবিলে রহমতগঞ্জকে টপকে ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান।

মোহামেডানের প্রথম গোল হয়েছে ৫২ মিনিটে। ডি-বক্সের ভেতর থেকে আলতো শটে বল জালে জড়ান সৌরভ দেওয়ান। এরপর আক্রমণের ধার আরও বাড়ায় মোহামেডান। ৭৫ মিনিটে জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা রহিম উদ্দিন। তাঁর করা দ্বিতীয় গোলটি আরামবাগকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

গত ১০ এপ্রিল ১২তম রাউন্ডে আবাহনীর কাছে হারের পর প্রধান কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে মোহামেডান। এরপর দায়িত্ব পান সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টু। সেন্টু দায়িত্ব নেওয়ার পর চার ম্যাচে এটি মোহামেডানের তৃতীয় জয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।