জিএসএফ স্কিম সেংআ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মমিনপুর খ্রিষ্ট জাগরণী ফুটবল ক্লাব। আসরে রানার্সআপ হয়েছে মৃ দ্য কিং অব মাহারি ফুটবল দল। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
আসরে তৃতীয় স্থান (সেকেন্ড রানার্সআপ) অর্জন করে ‘ভিআইপি গজনি’ দল। তাদের দেওয়া হয় ১৫ হাজার টাকা। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বিজয়ী ও রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘খেলাধুলায় জয়-পরাজয় থাকলেও অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে সহমর্মিতা, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, যা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’



















