লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মোসাদ্দেক হোসেন। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডারের ৫০ বলে ১০১ রান করার পথে ভেঙেছেন ২০১৬ সালে মাশরাফি বিন মুর্তজার গড়া ৫০ বলের সেঞ্চুরির রেকর্ড।
বাংলাদেশের মাটিতে লিস্ট এ ক্রিকেটে মোসাদ্দেকের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ব্রায়ান লারা ও ব্রেন্ডন টেলরের। তবে মোসাদ্দেক আজ দলকে জেতাতে পারেননি, টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে তাঁর দল আবাহনী।
দিনের আরেক সেঞ্চুরিয়ান সামিউন বাসীরের সেঞ্চুরিতে অবশ্য জিতেছে তাঁর দল লিজেন্ডস অব রূপগঞ্জ।



















