পিএসএলের মাঝপথে দেশে ফিরে আসেন নাহিদ রানা। ওয়ানডে সিরিজে জেতেন সিরিজ–সেরার পুরস্কার। তবে চলমান টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে নেই এই পেসার।
ওয়ানডে সিরিজের পর বিসিবি জানিয়েছিল, নাহিদ আপাতত প্রস্তুতি নেবেন পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের জন্য, তাই পিএসএল খেলতে আর পাকিস্তানে যাবেন না।
আগামী ৩ মে লাহোরে হবে পিএসএলের এবারের আসরের ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল খেলা নিশ্চিত হয়ে গেছে পেশোয়ারের।



















