সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ঠিকই বাবর আজমকে আউট হয়েছেন। মিডল স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড অনে মুশফিকুর রহিমের হাতে। নাহিদের বলে বাবর আউট—চার ইনিংসে এমনটা ঘটল তৃতীয়বার।
সিলেট টেস্টে আরও একটি ইনিংস বাকি আছে। বাবর কি নাহিদের বল খেলতে চাইবেন! সিলেট টেস্টে আজ আউট হওয়ার আগে নাহিদ রানার ১৫ বল খেলেছেন বাবর। ১৫তম বলে তো আউটই হয়ে গেছেন, এর আগের ১৪ বলে নিতে পেরেছেন ৯ রান, বাউন্ডারি মেরেছেন ১টি।
হিসাবটা আরও সরল করে নিলে সব মিলিয়ে টেস্টে ৪ ইনিংসে নাহিদ রানার ৩৯ বল খেলে তিনবার আউট হয়েছেন বাবর। এই ৩৯ বলের ২৬টিতেই কোনো রান নিতে পারেননি। বাকি ১৩ বলে বাউন্ডারি নিতে পেরেছেন ৩টি। রান করেছেন ২২।



















