নাজমুলের চক্র পূরণ, ২০ ইনিংস পর সেঞ্চুরি

নাজমুলের চক্র পূরণ, ২০ ইনিংস পর সেঞ্চুরি

নাজমুল হোসেনের অপেক্ষা ছিল এতটাই লম্বা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ যখন তা শেষ হলো, স্বস্তির সেই বাতাসটা টের পাওয়া গেল তাঁর উদ্‌যাপনেও।

দৌড়ে এক রান নিয়ে ৯৯ থেকে সেঞ্চুরিতে পৌঁছান নাজমুল। ক্রিজের সাদা দাগটা ছুয়ে তাকালেন আকাশে, হেলমেট খুললেন, সেঞ্চুরি করলে তাঁর চিরচেনা উদ্‌যাপন ব্যাটে চুমু খেয়ে ড্রেসিংরুমের দিকে বাড়িয়ে দেওয়া—নাজমুল করেছেন তা–ও।

সবকিছুতেই ছিল একটা ধীর লয়, দীর্ঘ একটা অপেক্ষা শেষ হওয়ার স্বস্তিও। আজকের ইনিংসও গড়েও তুলেছেন এভাবেই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।