নেইমার বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে জায়গা পাবেন কিনা তা আজ রাতে জানা যাবে। গতকাল রাতে সাও পাওলোতে কোরিবিতার বিপক্ষে ম্যাচ দিয়ে চোটে পড়ে বদলি হিসেবে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। এখন পর্যন্ত নিজের পারফরম্যান্স আর যা করেছেন, তাতে নেইমার খুশি। আজ রাতে শেষ পর্যন্ত নেইমার যদি আনচেলত্তির ব্রাজিল দলে জায়গা পান, তবে সেটি দারুণ এক ঘটনা হবে। কারণ, গত প্রায় চার বছর পরিস্থিতি একেবারেই তাঁর নিয়ন্ত্রণে ছিল না।
নেইমার সব মিলিয়ে ১১ বার চোটে পড়েছেন। যে কারণে ৮০৭ দিন মাঠের বাইরে থেকে মিস করেছেন ১১৪টি ম্যাচ। তবে শেষ দিকে এসে কিছুটা থিতু হয়েছেন নেইমার। বিশেষ করে চলতি মৌসুমের পারফরম্যান্স নেইমারকে নিয়ে কিছুটা আশাবাদী করে তুলতে পারে ভক্তদের।
এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৬ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড। এর আগে ২০২৪–২৫ মৌসুমে ৩০ ম্যাচে ১১ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছিলেন।



















