চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টি–টুয়েন্টি ম্যাচ শুরু হয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ নেমেছে। নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি টসে নেমেছেন। গতকালের অনুশীলনে পায়ে চোট পাওয়ায় সিরিজের প্রথম ম্যাচের একাদশে নেই অধিনায়ক টম ল্যাথাম।
বাংলাদেশের হয়ে খেলতে নামছেন রিপন মন্ডল। ২৩ বছর বয়সী এই পেসারের জন্য এটিকে ‘নতুন অভিষেক’ বলা যায়। ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। ভারতে ওয়ানডে বিশ্বকাপের মধ্যে চীনে গেমস চলায় সেখানে পাঠানো হয়েছিল জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। তবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা থাকায় এশিয়ান গেমসেই ‘আন্তর্জাতিক অভিষেক’ হয়ে যায় রিপনসহ কয়েকজন ক্রিকেটারের।
টসের মিনিট দশেক আগে আবার মেঘে ঢেকে গেছে আকাশ। ক্রিকেট থেকে আরও পড়ুন



















