দেশব্যাপী শুরু হচ্ছে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচি

দেশব্যাপী শুরু হচ্ছে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচি

দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ ক্রীড়া কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন বেলা তিনটায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হবে।

এ কর্মসূচি বাস্তবায়নে দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ বৃহস্পতিবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে বলা হয়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন বা অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।