নরওয়ের বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এই দলে চমক বলতে প্রথমবারের মতো ডাক পাওয়া সান্ডার টাংভিক। নরওয়ে আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
নরওয়ের বিশ্বকাপ স্কোয়াডে গোলরক্ষক হিসেবে ওরিয়ান হাসকিওল্ড নিলান্ড, এগিল সেলভিক এবং সান্ডার টাংভিক রয়েছেন। রক্ষণভাগে জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস এবং হেনরিক ফালখেনার রয়েছেন।
মিডফিল্ডার হিসেবে মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই এবং থেলো আসগার্ড রয়েছেন। আক্রমণভাগে আর্লিং হলান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ এবং ইয়েন্স পেটার হাউগে রয়েছেন।
নরওয়ে এবারের বিশ্বকাপে অন্যতম বড় চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল তারা। জিতেছিল ৮ ম্যাচের সবগুলোতেই। এই ৮ ম্যাচে তাদের গোলসংখ্যা ৩৭।



















