পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট সিরিজে বিনা মূল্যে দেখার সুযোগ

পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট সিরিজে বিনা মূল্যে দেখার সুযোগ

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসছে। দুই দিন ধরে অনুশীলনও করছে তারা। ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি ১৬ মে থেকে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দুটি ম্যাচেই বিনা মূল্যে মাঠে বসে দেখতে পারবে শিক্ষার্থীরা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নিজ নিজ স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরে এবং স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্রসহ শিক্ষার্থীরা নিম্নলিখিত ভেন্যুগুলোর নির্ধারিত গ্যালারিতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন।

শুধু স্কুলের শিক্ষার্থী নয়, এই সুবিধা ১৫ বছরের কম বয়সী বেসরকারি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণরত শিক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণার্থীদের নিজ নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।