পাকিস্তান সিরিজে নতুন মুখ অমিত-তামিম

পাকিস্তান সিরিজে নতুন মুখ অমিত-তামিম

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ—অমিত হাসান ও তানজিদ হাসান তামিম। দুজনই প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়ে এখন অভিষেকের অপেক্ষায়।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেয়েছেন অমিত হাসান। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে নিয়মিত রান করে আসছেন এই ২৩ বছর বয়সী ব্যাটার, যার গড় প্রায় ৪৯।

পেস বিভাগেও এসেছে পরিবর্তন। চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।