পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে মিরাজের পাঁচ উইকেট

পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ে মিরাজের পাঁচ উইকেট

বাংলাদেশের বোলাররা পাকিস্তানের ৯ উইকেট ফেলেছেন। টেস্ট ক্রিকেটে ১৪তম বারের মতো ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে লিড নেওয়ার আগেই থামিয়ে দেওয়ায় অবদানটা মিরাজেরই বেশি।

বৃষ্টি আসার ঠিক আগে তাইজুল ইসলামের বলে থিতু ব্যাটসম্যান রিজওয়ানের আউটে গতি হারানোর শঙ্কায় পড়ে পাকিস্তানের ব্যাটিং। ষষ্ঠ উইকেটে সালমান আগার সঙ্গে তাঁর ১১৯ রানের জুটিতে শুরুর একটা বিপর্যয় ঠেকিয়েছিল শান মাসুদের দল।

দিনের শেষ বেলায় শুরু বাংলাদেশের দ্বিতীয় ইনিংসটা ১.৫ ওভার হতেই আলোকস্বল্পতায় বর্ধিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। ততক্ষণে বিনা উইকেটে আরও ৭ রান যোগ হয়ে বাংলাদেশের লিড ৩৪ রানের।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।