পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন উইং চালু হয়েছে। এ উইং চালুর লক্ষ্য ক্রীড়া কূটনীতির সমর্থন করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়া কূটনীতিকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এর ফলে এ দেশের সন্তানেরা বিদেশে গিয়ে খেলবে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নতুন কুঁড়ি শুরু করেছিলেন। মাদক থেকে দূরে সঠিক পথে থেকে পড়াশোনা করে একজন প্রকৃত বাংলাদেশি নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ করে দেবে এই নতুন কুঁড়ি স্পোর্টস।
শিশু–কিশোরদের উৎসাহ জানিয়ে শামা ওবায়েদ বলেন, দেশের সব বিভাগের মধ্যে ফরিদপুর জেলাকে ভালো অবস্থানে রাখতে হবে। ফরিদপুরের ছেলে–মেয়েরা প্রতিযোগিতায় প্রথম হতে পারলে আমার পক্ষ থেকেও থাকবে বিশেষ পুরস্কার।



















