প্রিমিয়ার লিগে আরতেতার সুযোগ

প্রিমিয়ার লিগে আরতেতার সুযোগ

প্রিমিয়ার লিগে টানা তিনবার দ্বিতীয় হওয়ার পর মনে হচ্ছিল, আরতেতা হয়তো শিরোপা জয়ের ভাগ্য নিয়ে আসেননি। পাশাপাশি একটি প্রক্রিয়া বা দার্শনিক ভাবনার ভেতর দিয়ে দলকে গড়ে তুলে সাফল্য লাভের যে চিরায়ত নিয়ম, সেটি নিয়েও জাগছিল সন্দেহ। কিন্তু সেই সন্দেহ দূর হয়ে গেল গতকাল রাতে। বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটির ড্র ২২ বছর পর আর্সেনালের লিগ শিরোপা জয় নিশ্চিত করেছে।

এই শিরোপা আর্সেনালের প্রাপ্যই ছিল। হয়তো আরও বেশি প্রাপ্য ছিল আরতেতার। পেপ গার্দিওলার কোচিং স্কুল থেকে বেরিয়ে একাধিকবার ব্যর্থতার পর অবশেষে সাফল্য, হয়তো অনেক দিন পর শান্তিতে ঘুমাতে পেরেছেন এ স্প্যানিশ কোচ কিংবা উত্তেজনায় ঘুমই আসেনি!

এখন ৩০ মে পিএসজিকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে সাফল্যময় মৌসুমটাকে পূর্ণতা দেওয়ার অপেক্ষায় আর্সেনাল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।