পিএসএলে শিরোপা জিতে পেশোয়ার জালমির জার্সি গায়ে নাহিদ রানা

পিএসএলে শিরোপা জিতে পেশোয়ার জালমির জার্সি গায়ে নাহিদ রানা

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১: ২৫আপডেট : ০৪ মে ২০২৬, ০১: ২৮ প্রথমবারের মতো পিএসএলে খেলতে গিয়ে শিরোপার স্বাদ পেলেন নাহিদ রানা। ট্রফি উপহার দিলেন পেশোয়ার জালমিকে। ফাইনালে প্রতিপক্ষ হায়দরাবাদ কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়েছে নাহিদ রানার দল। এ নিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় শিরোপা ঘরে তুললো পেশোয়ার জালমি। ২০১৭ সালের পর শিরোপা জিতল তারা এই প্রথম। অ্যারন হার্ডি (৫৬*) ও আব্দুল সামাদের (৪৮) ব্যাটিং দৃঢ়তায় ২৮ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে পেশোয়ার জালমি। বোলিং এর শুরুতে খরুচে ছিলেন নাহিদ রানা। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি খুব বেশি। গতি, বাউন্স আর ইয়র্কারের মিশেলে আগুনে বোলিংয়ে উপহার দেন তরুণ এ পেসার। শিরোপা নির্ধারণী ম্যাচে পেশাওয়ার জালমির জার্সি গায়ে চার ওভারে ২২ রানে ২ উইকেট নেন নাহিদ। নাহিদ নিজের প্রথম ওভারে দেন ১৩ রান। পরের তিন ওভারে একটি মেডেনে স্রেফ ৯ রান খরচ করে গ্লেন ম্যাক্সওয়েল ও হুনাইন শাহর উইকেট শিকার করেন। লাহোরে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রানের পুঁজি গড়ে হায়দরাবাদ কিংসম্যান। ব্যক্তিগত সর্বোচ্চ ৫৪ রান করেন সাইয়ুম। পেস ঝড় তুলে নাহিদ রানা ২২ রানে শিকার করেন দুই উইকেট। ওয়ানডাউনে নেমে দারুণ ব্যাটিং করেছেন সাইয়ুম। ৪২ বলে হাঁকান হাফসেঞ্চুরি। তবে কেউই তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারেননি। ফলে এক প্রান্তে সাইয়ুম দারুণ ব্যাটিং করলেও অন্য প্রান্তে ব্যাটাররা তাসের ঘরের মতো উড়তে থাকে। ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পারে মাত্র ১২৯ রানেই থমকে যায় হায়দরাবাদের ব্যাটিং।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন দেশের হকি অঙ্গনে সুবাতাস বইতে শুরু করেছে। কদিন আগে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। এই সাফল্যের পরপরই প্রথমবারের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নেমে বাজিমাত করেছে নারী হকি দলও। বাফুফের নজরে ব্রাজিল-আর্জেন্টিনার কোচও জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগের জন্য বাফুফের গঠিত যাচাই-বাছাই কমিটি ২২ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। সেখানে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার কোচদের নামও। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন। বিশ্বকাপ স্টেজ-২-এ অংশ নিতে আজ ২০ সদস্যের আর্চারি দল চীনের সাংহাইয়ের বিমান ধরেছে। আগামী ৫ মে থেকে আর্চারি বিশ্বকাপ শুরু হবে। প্রথমে অফিসিয়াল প্র্যাক্টিস, ইকুইপমেন্ট ইন্সপেকশন, টিম ম্যানেজারস মিটিং এবং বিশ্বকাপ কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেবেন বাংলাদেশের আর্চাররা।

তৃণমূল থেকে প্রতিভা খোঁজায় জোর, ক্রীড়া কূটনীতিতেও নতুন পরিকল্পনা দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থানে নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে আন্তর্জাতিক মানে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।