রবি আজিয়াটা পিএলসি এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে। এবারের আসরে ২০টি শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল ও কর্পোরেট প্রতিষ্ঠান অংশ নেয়। টুর্নামেন্টটি টিমওয়ার্ক, স্পোর্টসম্যানশিপ এবং বাংলাদেশের কর্পোরেট ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে।
গত শুক্রবার দিনের শুরুতে প্লেট ফাইনালে মুখোমুখি হয় শেভরন বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হয়ে গোল করেন তুর্য এবং শেভরন বাংলাদেশের হয়ে গোল করেন আশিক।
পরে ম্যাচটি গড়ায় নাটকীয় টাইব্রেকারে। সেখানে জয় পেয়ে প্লেট শিরোপা অর্জন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ম্যাচসেরা হন তুর্য। এরপর কাপ ফাইনালে রবি আজিয়াটা পিএলসি ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশ মুখোমুখি হয়।



















